1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে এবার সিরাজগঞ্জ আদালতে মামলা 

সাথী সুলতানা, সিরাজগঞ্জঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো’কে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্যে দেওয়ার অভিযোগে- ইসলামি ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী  মুফতি আমির হামজা’র বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে  মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি-২০২৬খ্রি.) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক  সাবেক ভিপি মোঃ শামীম খান বাদী হয়ে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহন করে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট  হুমায়ুন কবীর কর্ণেল এতথ্য নিশ্চিত করে বলেন,  মামলাটি আদালতে শুনানী হয়েছে। বিচারক মামলাটি গ্রহন করেছেন। তিনি আদেশ অপেক্ষমান রেখেছেন।
এদিকে আরফাত রহমান  কোকো’কে নিয়ে আপত্তিকর ও মানহানিকর দেওয়ায় – বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করে। তারা আমির হামজা’র গ্রেপ্তার দাবী করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এসময়ে আরও উপস্থিত ছিলেন,  জেলা বিএনপি’র  যুগ্ন-সাধারণ সম্পাদক  মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক এস.এম.তানভীর মাহমুদ পলাশ,শহর বিএনপি নেতা রেজাউল করিম জোয়ার্দার সহ নেতাকর্মীরা।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ খ্রি. ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিএনপি’র জন সমর্থন বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেলার জামায়াত ইসলামী এমপি প্রার্থী মুফতি আমির হামজা বিএনপি’র নেতা-নেত্রী সম্পর্কে বিভিন্ন সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে আসছেন। গত ১৬ জানুয়ারী একটি ইসলামী ওয়াজ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার ছোট ছেলে ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
বক্তব্যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা দেশে বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধরণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমির হামজা’র আপত্তিকর বক্তব্য বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্নু হয়েছে। বক্তব্যেটি আমি নিজে শুনে হতভম্ভ হয়। আমির হামজার মানহানিকর বক্তব্যে শুনে বাদী নিজে আহত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করেন। আমির হামজাকে গ্রেফতারী পরোয়ানা মুলে আদালতে হাজির করে ন্যায় ও সু-বিচার করার আবেদন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট