সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি,ক্ষতিগ্রস্ত প্রায় তিন লক্ষ টাকা

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬




নোয়াখালী সুবর্ণচরে একটি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে, গোডাউনে থাকা তুলা ও তুলার মেশিনসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে,

গত শনিবার (১৭জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হারিছ চৌধুরী বাজার সংলগ্ন সেলিম মেম্বারের বাড়ির সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শারীরিক প্রতিবন্ধী নুর উদ্দিনের ভ্যানগাড়িসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ বাহার।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে বাহারের গোডাউনে থাকা যাবতীয় মালামাল, মেশিনপত্র ও পাশের রুমে প্রতিবন্ধী নুর উদ্দিনের একমাত্র আয়ের উৎস ভ্যানগাড়ি টি পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় প্রতিবন্ধী নুর উদ্দিনের উপার্জনের একমাত্র সম্বল ভ্যানগাড়ি টি পুড়ে যাওয়ায় সে দিশেহারা হয়ে মাটিতে পড়ে যায়, তার কান্না কোনভাবেই থামছে না, কান্নাজড়িত কন্ঠে নুর উদ্দিন বলেন, আমি প্রতিবন্ধী শরীর নিয়ে ভ্যানগাড়ি চালিয়ে কোনভাবে সংসার চালাচ্ছি, ভ্যানগাড়ি টি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এখন কি উপায় হবে আমার।

ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী মোঃ বাহার জানান, আমার তুলার গোডাউনে আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই দাউ দাউ করে আগুন জ্বলছে, স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয় মেম্বার মোঃ সেলিম জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আমার বাড়ির পাশের তুলার গোডাউনের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানের সব মালামাল নষ্ট হওয়ায় তাদের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্যানচালক প্রতিবন্ধী নুর উদ্দিন।

সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার খোরশেদ আলম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews