1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১ ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়! শরীয়তপুরে নানাশ্রেণী পেশার মানুষের সাথে জামায়াত ইসলামীর ইফতার চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার ! আড়াইহাজারে ৫ আগষ্টের লুন্ঠিত অস্ত্র উদ্ধার নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন!

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ রোববার প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। আদালত এই মামলায় গ্রেফতার হওয়া চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তারা হলেন— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে, নানক-তাপসসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়েছে এবং আগামী ২৯ জানুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক আসামিদের মধ্যে আরও রয়েছেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন শহীদ হন। যার পর্যাপ্ত তথ্যপ্রমাণ ভিডিও সহ আমাদের হাতে রয়েছে। একইসঙ্গে এই মামলায় ৫০ জন সাক্ষী রয়েছেন।

আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এসময় অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট