বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে কালাইয়ে অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬




জয়পুরহাটের কালাই উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালাই উপজেলাবাসী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews