সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

রাতের আঁধারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের শীতবস্ত্র বিতরণ।

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬




উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলমান তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৮–৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ চরম দুর্ভোগে পড়েন।
এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিববি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিজ উদ্যোগে লোকচক্ষুর অন্তরালে বিনা প্রচারণায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় গমন করে অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে স্বহস্তে উষ্ণতার প্রতীক হিসেবে কম্বল বিতরণ করেন।
রাতের আঁধারে এমন মানবিক সহায়তা পেয়ে সুবিধাভোগীরা আবেগাপ্লুত ও বিস্মিত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার এই নীরব ও নিঃস্বার্থ উদ্যোগে বেসামরিক অঙ্গনে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার হয়েছে।
সাধারণ জনগণ মনে করছেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই মানবদরদী ও জনহিতকর কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews