মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
আজ নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এখন ৩২ জেলায় শৈত্যপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, কক্সবাজারের টেকনাফে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রার বড় ব্যবধান দেখা যায়।

গত তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সোমবার রাজশাহীতে ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার নেমে আসে ৭.০ ডিগ্রিতে, আর আজ নওগাঁয় রেকর্ড হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে কুয়াশা কম থাকলেও গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি কমেছে।

আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু, ৬.১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪.১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসে একটি তীব্র শৈত্যপ্রবাহসহ অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews