1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কক্সবাজার ১ - আসনে বিএনপি, জামায়াতসহ তিনজনের মনোনয়ন বৈধ, বাদ পড়লেন দুইজন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন! 

কক্সবাজার ১ – আসনে বিএনপি, জামায়াতসহ তিনজনের মনোনয়ন বৈধ, বাদ পড়লেন দুইজন

জামাল হোছাইব কক্সবাজার :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে হলফনামা ও কাগজপত্রে অসংগতি থাকায় বাতিল করা হয়েছে অন্য দুই প্রার্থীর মনোনয়ন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।: যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, এই আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাঁরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আবদুল কাদের প্রাইম।

অন্যদিকে মনোনয়নপত্র ও সংযুক্ত তথ্যাবলিতে অসংগতি থাকায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাদ পড়া প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। বাতিল হওয়া প্রার্থীরা নিয়ম অনুযায়ী আপিল কর্তৃপক্ষের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।

চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৯৫ জন। এর মধ্যে চকরিয়া উপজেলায় ৩ লাখ ৮৬ হাজার ৪৯৬ জন এবং পেকুয়া উপজেলায় ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন ভোটার রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট