শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ১১

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১১, উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি অধ্যাদেশ আইনে মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন নিয়মিত মাদক মামলার এবং বাকি ১০ জন ডিএমপি অধ্যাদেশ ভুক্ত বিভিন্ন অপরাধের আসামি। গ্রেফতারকৃত সকল আসামিকে আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানে মাদক মামলায় গ্রেফতারকৃত আসামি হলেন—সৈকত আলী (৪৫)। এছাড়া ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃত ১০ জন আসামি হলেন— মো. মঞ্জু (৪০), মো. ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মো. মাহির হাসান (২১),মো. রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২)
, মোঃ অভি (২০),মোঃ রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২), মোঃ সজীব (৩০)।
গ্রেফতারের সময় পুলিশ আসামিদের হেফাজত থেকে ৭২ (বাহাত্তর) পুরিয়া হেরোইন, ০১ (এক) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ (দুই) পুরিয়া গাঁজা উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews