সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ আসনে  ২৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে কক্সবাজারের চার আসনে তেইশজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। কক্সবাজার – ১ চকরিয়া – পেকুয়া আসনে জাতীয়তাবাদী দল (বিএনপির)  মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী ছরওয়ার আলম কুতুবী, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আব্দুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। কক্সবাজার- ২ মহেশখালী – কুতুবদিয়া আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জিয়াউল হক  বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ওবাইদুল কাদের নদভী, জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এসএম রুকুনোজ্জামান ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এএইচ এম হামিদুর রহমান আজাদ,জাতীয়পার্টি  মনোনীত প্রার্থী মুহাম্মদ  মাহমুদুল করিম ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা । কক্সবাজার -৩ কক্সবাজার সদর,রামু ও ঈঁদগাও আসনে  ইসলামী আন্দোলন বাংলাদেশ  মনোীত প্রার্থী আমিরুল ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল,বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া,স্বতন্ত্র পার্টির মো: ইলিয়াছ মিয়া, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী  শহিদুল আলম (বাহাদুর,)ও  আমজনতার দল নুরুল আবছার। কক্সবাজার ৪ উখিয়া- টেকনাফ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত শাহাজাহান চৌধুরী, জাতীয়তাবাদী গণ তান্ত্রিক আন্দোলন এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ, লেবারেল ডেমোক্রেটিক পার্টির আব্দুল্লাহ আল আরাফাত ও জামায়াতে ইসলামী মনেনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews