1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

বান্দরবানে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

আফজাল হোসেন জয় বান্দরবান 
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩০০নং পার্বত্য জেলা বান্দরবান আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি এর হাতে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, বিএনপি নেতাকর্মি ও বিএনপি’র সহযোগি সংগঠনের নেতা কর্মিগণ।

মনোনয়ন পত্র জমা শেষে সাচিং প্রু জেরী বলেন, “বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশ নিয়েছি।” তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণই তার পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদী।

এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট