বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের টয়লেট থেকে ২ পাইপগান উদ্ধার; র‍্যাবের বিশেষ অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি স্কুলের টয়লেটের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামে এ অভিযান চালানো হয়।
​র‍্যাব-৯, সিপিসি (ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেন্দা গ্রামে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে স্থানীয় একটি স্কুলের টয়লেটের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড়ে মোড়ানো দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​র‍্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আদ্যবধি র‍্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৩০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর এবং ১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে। এছাড়াও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
​র‍্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত পাইপগান দুটি স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews