1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সাড়ে ১৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

সাড়ে ১৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৪ ঘণ্টা ২৫ মিনিট ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ সকালে পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বাসসকে জানান, ঘন কুয়াশায় নদীর তলদেশে দৃশ্যমানতা কম থাকার কারণে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭.১৫ মি:  থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পাটুরিয়া ঘাটে কোনও যানবাহন ও যাত্রী না নিয়ে ছয়টি ফেরি আটকা পড়ে আছে। পদ্মা নদীর মাঝখানে তিনটি ফেরি নোঙর করে রয়েছে।

তিনি জানান, ঘন কুয়াশা কমার পর আজ সকাল ৯.৪০ টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে সমস্ত ফেরি সম্পূর্ণ লোড নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। তবে এসময় সব ইঞ্জিনচালিত নৌকা ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচাঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৮.২০ মি: থেকে আরিচা-কাজিরহাট  নৌরুটে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ১৩ ঘণ্টা ৪০ মি: বন্ধ থাকার পর আজ শনিবার সকাল ১০টায় আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। সব ফেরি এখন পূর্ণ লোডসহ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট