বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫



জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় জেলায় ১২ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রার রেকর্ডের কথা জানায় আবহাওয়া অফিস।

এটাই এই চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।  গতকাল মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহিদুজ্জামান সরকার।

তিনি জানান,  সকাল থেকে জেলাজুড়ে কুয়াশা রয়েছে।কুয়াশা ঝিরিঝিরি বৃষ্টির মত পড়ছে। জেলায় আজ এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে, শীতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সকাল থেকে সূর্যের দেখা মিলেনি, ছিল কুয়াশার চাদরে মোড়া। এরসঙ্গে হিমেল বাতাস শীতকে আরও তীব্র করেছে। ফলে নিম্ন আয়ের মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি।  কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। সকালে ঘন কুয়াশায় দৃষ্টিসীমাও ছিল কম।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews