বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কাজী মশিউর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে অধ্যক্ষ কাজী মশিউর রহমানকে সিলেকশন দিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এদিন গাইবান্ধা-২ (সদর) থেকে সাবেক এমপি আব্দুর রশিদ সরকার,  গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনে প্রকৌশলী মইনুর রাব্বী চৌধুরী রুমান এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের গত দুইবারের জাপার প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকালে অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মণ্ডল।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ কাজী মশিউর রহমান জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে অবশ্যই গোবিন্দগঞ্জ আসনে লাঙ্গল প্রতীক বিজয়ী হবে ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews