1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলি, চাঁপাইনবাবগঞ্জ 
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ আফজাল রাজন।

সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীগণ, আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু সহ অন্য সাংবাদিকবৃন্দ, ৫৩ বিজিবির প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

সভায় ইউএনও মোঃ মারুফ আফজাল রাজন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চান এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ, মাদক, বাল্যবিয়ে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট