বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫



জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া, শহীদ হাদি’র রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।  অন্য ধর্মীয় উপাসনালগুলোতেও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়া শহীদ হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন।

তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।  তার মৃত্যুতে গোটা জাতির ওপর নেমে আসে গভীর শোকের ছায়া। শহীদ শরিফ ওসমান হাদি দেশবাসীর কাছে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের এক অমর সৈনিক’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews