1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

নওগাঁ জেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান অন্তর, নওগাঁ :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
নওগাঁ জেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্যে বাস্তবায়নাধীন এনগেজ (ENGAGE) প্রকল্প-এর আওতায় এ সভার আয়োজন করা হয়।
গত সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) নওগাঁ শহরের বাটার মোড়, মেইন রোডে অবস্থিত জে এফসি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন।
সভার সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন।  এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমীন। এ সময় সংগঠনের সদস্য মোকসেদ আলী, মেহেদী হাসান অন্তর, আরাফাত হোসেন সুমন, সাগরিকা বিশ্বাস, সম্পা আক্তারসহ মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশগত অবক্ষয় এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে নওগাঁ জেলা সুশীল সমাজ সংগঠনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শামসাদ খানম সূচি নির্বাচিত হন।
নতুন কমিটির সদস্যরা হলেন, মো. মোকসেদ আলী, সাগরিকা বিশ্বাস, আলমগীর হোসেন, সোনিয়া আকতার সিমু, কান্তি কুমার সরকার, মো. আরাফাত হোসেন (সুমন), দিপঙ্কর, মোর্শেদা বেগম, পলি দেবনাথ, এম সাখাওয়াত হোসেন, শামসাদ খানম সূচি, মর্জিনা বেগম, মোছাঃ শম্পা আকতার, মো. আখতার হোসেন মুন্ডুল, রাখী রানী, মোছাঃ অনন্যা ইয়াছমিন, শারমিন বেগম, পারুল আকতার, সাথী, মেহেদী হাসান (অন্তর), মো. আরফান আলী, মো. আব্দুস সাত্তার প্রামানিক, এস এম বেলাল হোসেন ও মো. নূরে আলম সিদ্দিকী।
এ সময় এনগেজ প্রকল্পের আওতায় ডাসকো ফাউন্ডেশনের এরিয়া অফিসার মাকসুদা খানম আনুষ্ঠানিকভাবে ২৫ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট