1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সুবর্ণচরে টেকসই কৃষির মান উন্নয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

সুবর্ণচরে টেকসই কৃষির মান উন্নয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ আবদুল আজিজ , নোয়াখালী :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সুবর্ণচর উপজেলায় টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ ডিসেম্বর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ প্রণোদনা কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার কৃষককে চিনাবাদামের বীজ ও সার এবং অপর ১ হাজার কৃষককে সয়াবিনের বীজ ও সার প্রদান করা হয়। প্রতিটি কৃষক ১০ কেজি চিনাবাদাম বীজের সঙ্গে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৮ কেজি সয়াবিন বীজের সঙ্গে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
কৃষকেরা এই প্রণোদনা পেয়ে সবাই আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট