1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা  পাথরাজ খাল পুণঃখননে উদ্যোগ, উপকৃত হবে তিন লাখ মানুষ

বড়দের পথেই ছোটরা, হাত মেলালেন না ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

শুরুটা করেছিলেন সূর্যকুমার যাদবেরা। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা। এবার বড়দের দেখানো পথেই হাঁটলো ছোটরা।

চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে আজ (রোববার) লড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। সেখানেও পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ রীতি ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রেরা। টসের সময় পাক অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে হাত মেলাননি আয়ুষ।

সিনিয়রদের এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারায় ভারত। তবে কোনওবারই টসের আগে-পরে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা।

এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের মহসিন নকভির থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। নকভিও ট্রফি নিয়ে চলে যান। সেই ট্রফি এখনও বুঝে পায়নি ভারত

এরপর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে হরমনপ্রিত কউররা করমর্দন নিয়ে একই নীতি অনুসরণ করেন। তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিয়ে আইসিসির বক্তব্য ছিল, এই ম্যাচে রাজনীতির রং না লাগুক। গোটা বিষয়টায় নজর রাখছিল ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান হাত মেলায়নি।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট