1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

পীরগঞ্জে  হানিফ ও আনিতা কোচের মর্মান্তিক দুর্ঘটনা 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

গত শনিবার (১৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলা এলাকায় ঢাকা–রংপুর–ডিমলা রুটে চলাচলরত হানিফ ও আনিতা পরিবহনের দুটি কোচের সঙ্গে একটি মোটরসাইকেলের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীকে প্রাণ বাঁচাতে গিয়ে কোচ দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে পেছনের কোচটি ছিটকে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় দুইটি কোচের একাধিক যাত্রী বিভিন্নভাবে আহত হন। গুরুতর আহতদের পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থলে পীরগঞ্জে অবস্থানরত সেনাক্যাম্পের সেনা সদস্যরা উদ্ধারকার্যে নিয়ে যেতে ছিলেন । তবে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার নাজমুল সরকার জানান, নিহতের পকেট থেকে উদ্ধারকৃত এনআইডি কার্ডের সূত্রে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তি নীলফামারী জেলার ডিমলা উপজেলার কুমারপাড়া শালহাটি এলাকার মো. মিজানুর রহমান। পরে ফেসবুকে নিহতের ছবি দেখে স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিচয় নিশ্চিত করেন।

এ বিষয়ে বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, নিহত মিজানুর রহমানের স্ত্রী মরদেহ শনাক্ত করার পর হাইওয়ে পুলিশের এসআই ছামিদুল ইসলামের জিম্মায় মরদেহ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং মরদেহ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট