1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পঞ্চগড়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে চাই বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান।

শনিবার ১৩ (ডিসেম্বর) বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত ওয়ার্কশপ ও মতবিনিয়ম সভায় তিনি একথা বলেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসার কাজী মো: সায়েমুজ্জমান আরো বলেন, মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট প্রদান করতে পারে এটা আমি নিশ্চত করতে চাই, সেই পরিবেশ বজায় রাখবো। আমি পঞ্চগড় জেলায় সকল দলের প্রার্থীদের সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ ও অবাধ, সুষ্ঠ নির্বাচন আয়োজনে কাজ করছি। পঞ্চগড় জেলা থেকে সৌহার্দের বাণী ও আমাদের ঐক্যের বাণী সারাদেশে ছড়িয়ে দিতে চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মনজুরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সেলিম মালিক, উপজেলা নির্বাচন অফিসার রাশেদ খান প্রমুখ।

জাতীয় সংসদের নির্বাচন সংক্রান্ত আচরণবিধি ও গণভোট বিষয়ে পঞ্চগড়-২ আসনে সম্ভাব্য প্রার্থী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী ও সাংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান আসন্ন নির্বাচনে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের জন্য প্রশাসন সর্বদা পাশে আছে বলেও অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট