
বুধবার থাই সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
সরকারি জনসংযোগ দপ্তর জানায়, মঙ্গলবার রাত পর্যন্ত উবন রাচাথানি, সিসাকেত, সুরিন ও বুরিরাম প্রদেশে চলমান সংঘর্ষের কারণে মোট ১ লাখ ৮০ হাজার ১২৫ জনকে স্থানান্তর করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সীমান্তে গোলাগুলি ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায়, এই অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি রয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে থাই কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।