1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

পাল্টা হামলায় নেমেছে কম্বোডিয়া : দাবি সাবেক প্রধানমন্ত্রীর 

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, থাইল্যান্ডের সঙ্গে নতুন করে শুরু হওয়া সীমান্ত সংঘাতে তার দেশ পাল্টা হামলা চালিয়েছে। এর আগে দুই দিন ধরে সরকার দাবি করে আসছিল যে তারা কোনো পাল্টা জবাব দেয়নি।

সেনেটের প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী হুন সেন মঙ্গলবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘যুদ্ধবিরতি মেনে চলতে এবং মানুষকে নিরাপদে সরিয়ে নিতে আমরা ২৪ ঘণ্টার বেশি সময় ধৈর্য ধরেছি। কিন্তু গতকাল সন্ধ্যায় আমরা পাল্টা আঘাত করেছি। রাতভর এবং আজ সকালে আরও প্রতিরোধ চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘শত্রু যেখানে আক্রমণ করেছে, আমাদের বাহিনীকে সেখানে লড়তে হবে। শত্রু ধ্বংসের কৌশল বাস্তবায়ন করতে হবে।’

হুন সেন আরও বলেন, ‘এখন আমরা আবার আত্মরক্ষার জন্য লড়াই করছি।’

চলতি বছরের গ্রীষ্মে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘাতে ৪৩ জন নিহত হয়। সীমান্তের দুই পাশে প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। পরে অবশ্য যুদ্ধবিরতি কার্যকর হয়।

এই সপ্তাহে নতুন করে শুরু হওয়া সংঘাতে ছয়জন কম্বোডীয় বেসামরিক নাগরিক ও একজন থাই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।

নতুন সংঘাতের জন্য দুই দেশই একে অপরকে দায়ী করছে। সোমবার থাইল্যান্ড তাদের এই প্রতিবেশী দেশের বিরুদ্ধে বিমান হামলা চালায় এবং ট্যাংক ব্যবহার করে।

এর আগে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা সোমবার দাবি করেন, থাই হামলার জবাবে কম্বোডীয় বাহিনী কোনো পাল্টা আঘাত চালায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট