1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাংলাদেশ ও ডেনমার্কের দুগ্ধজাত খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বাংলাদেশ ও ডেনমার্কের দুগ্ধজাত খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের দুগ্ধজাত খাদ্য নিরাপত্তা আরও জোরদার করতে ডেনিশ ভেটেরিনারি অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন (ডিভিএফএ)’র একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে।

ডেনমার্কের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরের মাধ্যমে প্রতিনিধি দল প্রাণিসম্পদ ব্যবস্থাপনা থেকে শুরু করে দুধ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পর্যন্ত পুরো দুগ্ধ মূল্য শৃঙ্খলা সম্পর্কে বিস্তৃত ধারণা লাভ করে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএসএফএ) আয়োজিত এ সফরটি ছিল ডেনমার্ক ও বাংলাদেশের চলমান সহযোগিতার অংশ, যেখানে বিশেষভাবে বিএসএফএ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)’র সঙ্গে উৎপাদন থেকে ব্যবহার পর্যন্ত খাদ্য নিরাপত্তা মান জোরদার করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে দুই দেশের মধ্যে কৌশলগত খাতভিত্তিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়, যা খাদ্য নিরাপত্তা শাসনব্যবস্থা শক্তিশালী করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখছে।

টাঙ্গাইলে ডেনিশ প্রতিনিধিদল একটি দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শন করে, যেখানে স্থানীয় কৃষকদের কাছ থেকে তাজা দুধ গ্রহণ করা হয়, মান পরীক্ষা করা হয় এবং দ্রুত ঠান্ডা করে দুধের সুরক্ষা ও সতেজতা নিশ্চিত করা হয়।

সেখানে দলটি কোল্ড চেইন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে এবং ১৯৭০-এর দশকে ডেনমার্কের সহায়তায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ব্যবহৃত যন্ত্রপাতি পরিদর্শন করে। এর মধ্যে ছিল ইংল্যান্ডে তৈরি, পরে ডেনমার্কে আমদানি এবং শেষে বাংলাদেশে দান করা অ্যাভেরি ব্র্যান্ডের একটি শিল্পকারখানায় ব্যবহৃত বাল্ক মিল্ক ওজন পরিমাপক যন্ত্র।

চার দশকেরও বেশি সময় ধরে ব্যবহৃত এই যন্ত্রটি এখন খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ও ডেনমার্ক উভয় পক্ষই বাংলাদেশের দুগ্ধশিল্পকে আরও নিরাপদ, টেকসই ও দক্ষ খাতে উন্নীত করার মাধ্যমে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানিয়েছে ডেনিশ দূতাবাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট