1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা  পাথরাজ খাল পুণঃখননে উদ্যোগ, উপকৃত হবে তিন লাখ মানুষ রমজানের পবিত্রতা আর আগ্রাসনের রাজনীতি

বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সরকারি মুলাদী কলেজ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিক আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি মুলাদী কলেজ।

গত ১ ডিসেম্বর কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন বরিশালের বাস্তবায়নে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

আজ বিকেলে কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ এবং সরকারি মুলাদী কলেজ।

ফাইনালে ব্রজমোহন কলেজকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে সরকারি মুলাদী কলেজ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বরিশালের আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মো আলাউল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং। এসময় বরিশাল জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট