বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

 বিজিবির আস্থার প্রতীক রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫




বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দিবারাত্রি ২৪ ঘন্টা দেশের সীমান্ত সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিবির উত্তর পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।
তিনি মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া বিওপির উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সরদার পাড়া বিওপি থেকে পার্শ্ববর্তী বিওপির দূরত্ব বেশি হওয়াতে এই নতুন বিওপি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই বিওপি উদ্বোধনের পর আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার রোধ করা সহ অবৈধ অনুপ্রবেশ রোধ করা হবে। বিজিবি সীমান্তে আস্থার প্রতীক সমুন্নত রাখতে পারবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
এসময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল সুরুজ আলী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
তবে সীমান্ত সুরক্ষায় নতুন বিজিবি ক্যাম্পে স্থাপনে খুশি স্থানীয়রা।
রবিউল ইসলাম নামে এক স্থানীয় ব্যাক্তি বলেন, আমাদের সীমান্তে কাটাতারের বেড়া নেই। আগে খুব ভয়ের মধ্যে ছিলাম। চোরাচালান হতো, মাদক পাচার হতো। এখন ক্যাম্প স্থাপনে আমাদের নিরাপত্তা বেড়েছে। শান্তিতে ঘুমাতে পারবো। আমরা খুব খুঁশি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews