1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি খোকসা বি মির্জাপুর আগুনে পুরলো ৬ পরিবারের ঈদ!!  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী! পাবনায় মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদন্ড সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলায় ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার এর সাথে মাননীয় এমপি মহোদয়ের মতবিনিময়! কবিতা /রক্তে কেনা স্বাধীনতা / লায়ন মোঃ গনি মিয়া বাবুল মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি

জাবের আলী
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আজ ৩০ শে নভেম্বর রোজ রবিবার, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সারাদিন বন্ধ করে রাখে অত্র এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এই দাবিতে চট্টগ্রাম ও কক্সবাজারের দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এক কাতারে এসে দাঁড়ায়। সারাদিনের জন্য তারা মহাসড়কটি বন্ধ করে রেখেছিল। বিশেষ করে পটিয়া, চন্দনাইশ, দোহাজারী, কেরানিহাট, পদুয়া, লোহাগাড়া, আজিজ নগর, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগা, রামু, লিংক রোড সহ এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী ও পেশাজীবী সহ সকল শ্রেণীর মানুষ সমবেত হয়। তাদের সকলের মুখে একটিই দাবি- চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করতে হবে।
কক্সবাজার এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে থাকে। এছাড়াও রয়েছে টেকনাফ, সেন্টমার্টিন ও মিয়ানমারের বর্ডার। যার জন্য এই রাস্তায় গাড়ির যাতায়াত অনেক বেশি। সময়ের সাথে সাথে জনসংখ্যা বেড়েছে, গাড়িও বেড়েছে কিন্তু দুই লেনের রাস্তা দুই লেনেই রয়ে গেছে। যার কারনে প্রতিদিনই এই রাস্তায় দুর্ঘটনা লেগেই থাকে। চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক যেন একটি মৃত্যু কুপে পরিণত হয়েছে। অথচ এদিকে সরকারের কোন দৃষ্টি নেই। গত কুরবানীর ঈদের পরবর্তী এক সপ্তাহের মধ্যে শুধু জাঙ্গালিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৩৬ জন জায়গা মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরো অনেক মারা গেছে। এই রাস্তায় দুর্ঘটনায় প্রতিনিয়ত পঙ্গুত্ব বরণ করছে হাজার হাজার মানুষ।সরকারের কোন দৃষ্টি না থাকায় এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকার লক্ষ লক্ষ মানুষ। সারাদিন দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মাঝে মাঝে অটোরিকশা, সিএনজি ও লেগুনা চলতে দেখা গেছে।
মহাসড়ক ব্লকেডের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার আশ্বাস প্রদান করেন। তবে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কৌশলগত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞ মহল মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট