বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

চুয়াডাঙ্গায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪টি ফিক্সড চিমনির ইটভাটা সম্পূর্ণ ধ্বংস

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

গত ২৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে , জেলা প্রশাসন চুয়াডাঙ্গার নির্দেশনায় ও পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে , জেলার দামুড়হুদা এলাকায় ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনী ২০১৯ অমান্য করে ইটভাটা পরিচালনা করায় মেসার্স রাইসা ব্রিকস, মেসার্স বর্ষা ব্রিকস, মেসার্স হিরো ব্রিকস ও মেসার্স দেশ ব্রিকস নামের ৪ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কিলন, চিমনি ও সমুদয় কাচা ইট পুরোপুরি ধ্বংস করা হয় ‌। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটারের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সরকারি পরিচালক নরেশ বিশ্বাস । মোঃ নাঈম হোসেন সহ জেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন । ভ্রাম্যমান আদালতের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে র‍্যাব- ১২, চুয়াডাঙ্গা জেলা পুলিশ , আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন । অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এমন কার্যক্রম চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews