রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৪,০৫০ কেজি জাটকা জব্দ, জরিমানা আদায়

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫




তার

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) ভোর ৪টার দিকে পটুয়াখালীর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনক দুটি পিক-আপ তল্লাশি করে বিপুল পরিমাণ জাটকা পাওয়া যায়। পরে পটুয়াখালীর সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে দুই পিক-আপ চালক ও হেল্পারদের মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। মুচলেকা গ্রহণ করে পিক-আপসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

মৎস্যসম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews