রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যবিক্রয় ফুলকলি কে ২০,০০০ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়া শহরে কাউতলীতে সকাল ১১.০০ জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার কাউতলি বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।

অভিযোগ ছিলো ফুলকলি, কাউতলি শাখা মিষ্টি বিক্রয়ের প্রতিষ্ঠানের সুপার শপে বিভিন্ন খাদ্যপণ্য ( কর্ণফ্লেক্স, দুধ, চকোলেট)মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা বিক্রয় হচ্ছিলো। অভিযান পরিচালনা করে বিষয়টি সত্যতা পাওয়া যায়।

এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অনতিবিলম্বে এ পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ ঘটানো হবে। ইফতেখারুল আলম রিজভীসহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews