বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

নোয়াখালী সুবর্ণচরে অবৈধ ইটভাটা ধ্বংস ও অর্থদন্ড

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫




নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নয়টি অবৈধ ইটভাটায় কার্যক্রম পরিচালা নিয়ে দৈনিক সংবাদ পত্রিকাসহ আরোও বিভিন্ন সংবাদ মাধ্যমে গত ১৯ নভেম্বর ‘ অবৈধ ইটভাটার রাজ্য সুবর্ণচর, নিশ্চুপ প্রশাসন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসনের দপ্তর গুলো।

সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্ল্যাহ গ্রামে একেবি ব্রিকফ্রিল্ডে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন এর নেতৃত্বে এ সময় চর জুবলি ইউনিয়নের চর পানাউল্যাহ নামক স্থানে নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে আকবর (কবির) ব্রিক্স (একেবি) ব্রিক্সকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৮(২) ধারা মোতাবেক এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে উক্ত অবৈধ ইটভাটা এস্কেভেটরের সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনায় সহায়তা করেন উপজেলা প্রশাসন সুবর্ণর, জেলা পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী, বাংলাদেশ সেনাবাহিনী, চর জব্বর থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস সুবর্ণচর। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews