বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

লক্ষ্মীপুরে ইকোনো বাস থেকে ৫ মাদকসেবি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫




লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ রায় দেন। এদিন রাতে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ইকোনো বাস থেকে তাদের আটক করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে বিভিন্ন অংকে জরিমানাও করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাঞ্চানগর এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে মো. কামরুল পাটোয়ারীকে (৩৮) এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার শাহ আহম্মদের ছেলে মোক্তার হোসেন রনিকে (২৯) সাত দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। কুমিল্লা জেলার কালিকসার, চৌদ্দগ্রাম এলাকার হোসেন আহমেদের ছেলে মো. মাহমুদুল হককে (৪০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৪০ টাকা জরিমানা করা হয়। দক্ষিণ মজুপুর এলাকার সেলিম ড্রাইভারের ছেলে আবুল হাসনাতকে (৩৬) তিন মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আব্দুল করিমের ছেলে মো. লিটনকে (২৭) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইকোনো বাস থেকে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews