রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫



ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

আজ ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন। এই দিন আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আসামি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদক-এর উপ-পরিচালক সালাহউদ্দিন।

মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়।

মামলাটির তদন্ত শেষে, গত ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক  আফনান জান্নাত কেয়া।

এই মামলায় অন্যান্য আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, তদন্তে পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এই মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews