1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ২১, অনেকেই আহত

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ইসরাইলি বাহিনী শনিবার গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি ওই  বিমান হামলায়  ২১ জন  নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে বলে জানা গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

হামাস ও ইসরাইল আবারও একে অপরের বিরুদ্ধে নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। দুই বছরের যুদ্ধের পর ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় একজন ‘সশস্ত্র সন্ত্রাসী’ তথাকথিত ইয়েলো লাইন অনুপ্রবেশ করে ইসরাইলি সৈন্যদের ওপর গুলি চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত একটি রুটে এ ঘটনা ঘটেছে। তারা আরও বলেছে, তারা ‘গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।’

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আজ সন্ধ্যায় গাজায় যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে পাঁচটি পৃথক ইসরাইলি বিমান হামলায় ২১ জন শহীদ হয়েছেন।’

তিনি বলেন, মধ্য গাজা উপত্যকার নুসাইরাতের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত এবং ১৬ জনেরও বেশি আহত হয়েছেন।  গাজা সিটির পশ্চিমে আল-নাসর জেলার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর গুলিতে ৩১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট