1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
আরব আমিরাতে নিহত সালেহ আহমদের মরদেহ আজ সিলেটে পৌঁচেছে! কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতর শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ ব্যাপক আলোচনায় শরীয়তপুরে সাবেক ছাত্রনেতা কিংকু তালুকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানিকগঞ্জে  জয়রা ইটসলিং রাস্তা সংস্কার কাজে অনিয়মের  অভিযোগ উঠেছে !           নারী দিবসে নারীর মর্যাদা অধিকার ও সম্মান শেরপুরে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে মতবিনিময় সভা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠক শেষে তোবগেকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় তিনি তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট