1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
আরব আমিরাতে নিহত সালেহ আহমদের মরদেহ আজ সিলেটে পৌঁচেছে! কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতর শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ ব্যাপক আলোচনায় শরীয়তপুরে সাবেক ছাত্রনেতা কিংকু তালুকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানিকগঞ্জে  জয়রা ইটসলিং রাস্তা সংস্কার কাজে অনিয়মের  অভিযোগ উঠেছে !           নারী দিবসে নারীর মর্যাদা অধিকার ও সম্মান শেরপুরে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে মতবিনিময় সভা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

‘কিংস কলেজ’ প্রথম বর্ষের  ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ হযরত আলী,
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আজ ‘কিংস কলেজ’, উত্তরা-ঢাকা ২০২৫-২০২৬ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সকাল থেকে বিকেল পর্যন্ত চমৎকারভাবে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণীয় দিকনির্দেশনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। দিনব্যাপী এ আনন্দঘন প্রোগ্রামে শিক্ষার্থীরা বিভিন্ন ডিপার্টমেন্ট, একাডেমিক কার্যক্রম, তথ্য ও নিয়মনীতি সম্পর্কে জানতে পারে ওরিয়েন্টেশন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ‘ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল’ এর অধ্যক্ষ নিশাত পারভীন হক। তিনি বলেন, “তোমরা নতুন একটি যাত্রাশুরু করতে যাচ্ছ। এ যাত্রা জীবনের উন্নয়নের যাত্রা। তোমরা যে আশা, যে স্বপ্ন নিয়ে এখানে এসেছো সেটাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। মনে রাখবে স্বপ্ন দেখার কাজ তোমাদের বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের। কাজেই এ স্বপ্নকে বাস্তবায়িত করতে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও পড়াশোনার প্রতি ভালোভাবে মনোযোগ দিতে হবে। এখনই তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এখনই জ্ঞান আহরণের সময়। তোমাদের সফলতাই আমাদের সফলতা। একটা ভালো রেজাল্ট মানেই তোমাদের জীবনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া।” অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা পালন করা হয়। এতে নবীন শিক্ষার্থীরা নতুন পরিবেশে
শিক্ষাজীবনকে উপলক্ষ করে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। সংবর্ধনা এ অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক, রশিদ গ্রুপ এবং বাংলাদেশ ক্লাবের সভাপতি জনাব এম. কফিল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ‘কিংস কলেজ’ এর অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলামসহ অন্যান্য অতিথি, অভিভাবক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “শুধু পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলেই হবে না, আমাদের অবশ্যই মানুষের মত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে একাডেমির বইয়ের পাশাপাশি লাইব্রেরিতেও সময় দিতে হবে। এতে অন্যান্য জ্ঞানঅর্জন লাভ করতে সক্ষম হবে।” অন্যান্য অতিথিরা সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এ ওরিয়েন্টেশন প্রোগ্রামটি শিক্ষার্থীদের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা নিজেদের আদর্শ জ্ঞানসম্পন্ন নাগরিক
হিসেবে গড়ে তুলতে পারবে এবং পড়াশোনার প্রতি আরো আকৃষ্ট, আরো মনোনিবেশ করতে পারবে বলে মনে করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট