বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে ইইউ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫




গাজা উপত্যকায় ৩ হাজার ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বুধবার ইইউ’র একজন কর্মকর্তা এ তথ্য জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বর্তমান যুদ্ধবিরতি টিকলে একটি গুরুত্বপূর্ণ পুলিশ বাহিনীর মাধ্যমে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজন হবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত সোমবার গাজা উপত্যকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে শক্তিশালী করে মার্কিন-খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এদিকে গত ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বহাল রয়েছে।

গাজায় গত দুই বছরের যুদ্ধের সময় ইসরাইলকে সমর্থনকারী দেশ এবং ফিলিস্তিনিদের ঘনিষ্ঠ দেশগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে ইইউ পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে।

তবে এই অঞ্চলে একটি ভূমিকা নিতে আগ্রহী ইইউ। তারা ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘমেয়াদি নিরাপত্তা পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে গাজার পুলিশকে প্রশিক্ষণের প্রস্তাব দেবে।

গাজার প্রায় ৭ হাজার পুলিশ এখনো পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেতনভুক্ত। অনেকেই অবসর গ্রহণ করেছেন অথবা কাজ করতে অক্ষম। তবে, প্রায় ৩ হাজার পুলিশকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

ওই কর্মকর্তা জানান, প্রশিক্ষণটি গাজা উপত্যকার বাইরে সম্পন্ন হবে।

 

সূত্র : ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews