বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

রংপুরে জামায়াত সমর্থকের হাত ভাঙার অভিযোগ,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির বিরুদ্ধে

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫



রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক জামায়াত সমর্থকের হাত ভাঙার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে।
অভিযোগকারী জামায়াত সমর্থক ও কাঠ ব্যবসায়ী মোহাম্মদ তোজাম্মেল হোসেন জানান, গত ১৩ নভেম্বর তারিখ সন্ধ্যায় পীরগঞ্জ থানার ১১ নম্বর পাঁচগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস মণ্ডল দলের কয়েকজন নেতাকর্মীসহ মাহফুজুর রহমান মাফুর বাড়িতে লকডাউন কর্মসূচি পালনের লক্ষ্যে গোপন বৈঠক করছিলেন। ওই সময় তোজাম্মেল ব্যবসার কাজে পথ দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালান।
তিনি বলেন, “আমাকে টেনে-হিঁচড়ে মাহফুজুর রহমানের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়। এতে আমি রক্তাক্ত হই এবং আমার হাত ভেঙে যায়। এছাড়া আমার কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়।”
স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে উপজেলা জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমীন তাকে দেখতে যান। তিনি বলেন, “মানবিক অবস্থান থেকেই আমি তাকে দেখতে গিয়েছি।”
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার জামায়াতের আমীর মিজানুর রহমান বলেন, “আমাদের সংগঠন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সংঘর্ষ হয়নি। তবে যদি অন্যায়ভাবে কোনো সমর্থকের ওপর হামলা হয়ে থাকে, আমরা তা সংগঠনিকভাবে প্রতিবাদ জানাব।”
অভিযুক্ত পাঁচগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। ফোন রিসিভ করেও পরিচয় দেননি কেউ।
পীরগঞ্জ থানার এসআই জুলফিকার বলেন, “মূলত জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই মারামারির ঘটনাটি ঘটেছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews