বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

ব্রাহ্মণবাড়িয়া মেয়াদোত্তীর্ণ ও প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রি: ৪ ফার্মেসিকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫




অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)–এর ঝুঁকি মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইন প্রয়োগ জোরদার করতে ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে সদর হাসপাতাল এলাকার চারটি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ লঙ্ঘনের দায়ে পপুলার ফার্মেসিকে ৩,০০০ টাকা, নিউ মা ফার্মেসিকে ৬,০০০ টাকা, মাহি মেডিকেল হলকে ৬,০০০ টাকা এবং আঁখি ফার্মেসিকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেন।

ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেন বলেন, “অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) ভবিষ্যতে কোভিড–১৯ এর চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযানে আরও কঠোরতা আনা হবে।”

বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১২ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু ঘটে AMR–এর কারণে, যা বর্তমানে অন্যতম বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews