1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
আরব আমিরাতে নিহত সালেহ আহমদের মরদেহ আজ সিলেটে পৌঁচেছে! কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতর শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ ব্যাপক আলোচনায় শরীয়তপুরে সাবেক ছাত্রনেতা কিংকু তালুকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানিকগঞ্জে  জয়রা ইটসলিং রাস্তা সংস্কার কাজে অনিয়মের  অভিযোগ উঠেছে !           নারী দিবসে নারীর মর্যাদা অধিকার ও সম্মান শেরপুরে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে মতবিনিময় সভা সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১-০ গোলের দারুণ জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।

গত মঙ্গলবার ঢাকায় ফুটবলপ্রেমী দর্শকে পূর্ণ স্টেডিয়ামে অর্জিত এই জয়টি ২২ বছর পর ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম জয়।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়, এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণী, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।’

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে। তিনি আরও বলেন, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, আগামী দিনের সরকারগুলো এই ধারা অব্যাহত রাখবে।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট