1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মোল্লাহাটে নারী উন্নয়ন সংস্থার অর্জন শেয়ারিং সভা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

মোল্লাহাটে নারী উন্নয়ন সংস্থার অর্জন শেয়ারিং সভা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বাগেরহাট   জেলার মোল্লাহাটে কোদালিয়া নারী উন্নয়ন সংস্থার বার্ষিক অর্জন শেয়ারিং সভা, দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে চাউলটুরী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফ-এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প (এমসিওয়াইসিডিপি)-এর কারিগরি সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ান সরকার ও ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় এসব কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে সংস্থার অধীন ৭টি গ্রামের প্রায় ৮০০ নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু।

তিনি বলেন, নারী উন্নয়ন সংস্থার এই দীর্ঘমেয়াদি সঞ্চয় কার্যক্রম গ্রামীণ নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সন্তানদের শিক্ষায় অগ্রগতি ও সামাজিক উন্নয়নে এই উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম মিকু, সাধারণ সম্পাদক মো. হেদায়েত মোল্লা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফ (এমসিওয়াইসিডিপি) প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার স্বপন ডেভিড সাহা, লাইভলিহুড সুপারভাইজার যোহন বিশ্বাসসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় সঞ্চয় দলের কার্যক্রম, নারীর আর্থিক স্বনির্ভরতা, শিশুদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং সমাজ উন্নয়নে প্রকল্পের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একইসঙ্গে সংস্থার নতুন অফিস ঘর উদ্বোধন করা হয়।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট