1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ ভোটাভুটি

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা, বিশেষ করে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে মার্কিন-খসড়া প্রস্তাবের ওপর আজ সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট সতর্ক করে বলেছে, পদক্ষেপ না নিলে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে।

এই খসড়া প্রস্তাবের ওপর উচ্চ পর্যায়ের আলোচনা ও সমঝোতার ফলে একাধিকবার সংশোধিত হয়েছে এবং এই পরিকল্পনাটি ‘সমর্থন’ পেয়েছে। যার ফলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ১০ অক্টোবর থেকে ইসরাইল এবং হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

গত ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে দুই বছরের লড়াইয়ের পর গাজা উপত্যকা মূলত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এএফপি জানিয়েছে, সর্বশেষ খসড়া অনুযায়ী, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের অনুমোদন দেওয়া হয়েছে, যা ইসরাইল ও মিশরসহ নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সাথে সীমান্ত এলাকা সুরক্ষিত করতে এবং গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণে সহায়তা করতে কাজ করবে।

আইএসএফ এছাড়াও ‘রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়’ সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র স্থায়ীভাবে বাতিলকরণ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সাহায্য করিডোর সুরক্ষিত করার বিষয়েও কাজ করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট আজ সোমবার স্থানীয় সময় বিকেল ৫ টায় (২২০০ জিএমটি) অনুষ্ঠিত হবে।

এছাড়াও, এটি গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ ‘শান্তির বোর্ড’ গঠনের অনুমোদন দেবে। এর সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট