1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হবিগঞ্জে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

হবিগঞ্জে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জেলার চুনারুঘাট-সাতছড়ি এলাকায় আজ ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও ফুসকা সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিবাগত সোমবার ভোররাতে অভিযানকালে চুনারুঘাট-সাতছড়ি এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক থেকে এসব মালামাল জব্দ করা হয়।

আজ সোমবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র হবিগঞ্জ ব্যাটেলিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত সোমবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক থেকে পাথরবোঝাই দুটি ট্রাক ও ভারতীয় ফুসকাবোঝাই আরেকটি ট্রাক জব্দ করা হয়। এরমধ্যে পাথরবোঝাই ট্রাকগুলোর ওপর পাথর লোড করে তার ভেতরে কৌশলে ভারতীয় শাড়ি, কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের চোরাই মালামাল লুকানো ছিল। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক প্রায় সাড়ে তিনকোটি টাকা।

এ বিষয়ে বিজিবি’র হবিগঞ্জ ব্যাটেলিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত সব মালামাল আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

সূত্র :অনলাইন

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট