বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে চাচীর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভাতিজার গোপনাঙ্গ কে’টে চাচী উধাও যুব সমাজকে জুয়া ও নেশা থেকে বাঁচাতে সমাজের করণীয় দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিতের দাবি এনবিআরে অভিযোগ ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন  সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবেসংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন  আমি সর্বাতক সহযোগীতা করবো  সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ আবাসন খাতের উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

রাশিয়ার সেনাবাহিনী আজ রোববার ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আরো দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে। ওই অঞ্চলে রুশ সৈন্যরা ধীরগতিতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অবস্থান শক্ত করছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা জাপোরিঝঝিয়া অঞ্চলের রিভনোপিল্লিয়া এবং মালা টোকমাচকা গ্রাম দখল করেছে।

যদিও জাপোরিঝঝিয়া ফ্রন্ট পূর্বাঞ্চলের তুলনায় অনেক কম সক্রিয়, তবুও রুশ বাহিনী যারা প্রতিপক্ষের তুলনায় বেশি সজ্জিত ও সংখ্যায় বেশি, তারা উভয় অঞ্চলে অগ্রসর হচ্ছে।পূর্বাঞ্চলে লড়াইয়ের কেন্দ্রবিন্দু হলো গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব পোকরোভস্ক নিয়ন্ত্রণে নেওয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত রুশ সেনা সেখানে প্রবেশ করেছে, যা ইউক্রেনীয় প্রতিরক্ষা দুর্বল করে দিয়েছে।

এদিকে কিয়েভ এবং মস্কোর মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পরিকল্পিত বুদাপেস্ট শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয়নিন ।

 

সূত্র :  মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews