বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবেসংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬



সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে
আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া  গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অবশ্যই ৩টি যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে প্রথমটি সাংগঠনিক যোগ্যতা, দ্বিতীয়টি রাজনৈনিক যোগ্যতা ও তৃতীয়টি দ্বীনি যোগ্যতা। এই ৩টি যোগ্যতা ছাড়া সংগঠনকে কোনভাবেই এগিয়ে নেওয়া যাবে না বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১টায় দিনাজপুর শহরের ঘাষিপাড়ায় এফপিএবি মিলনাতনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অধ্যাপক গোলাম পরওয়ার আরো বলেন, সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে। তাহলে সংগঠনকে এগিয়ে নেয়া যাবে। দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রত্যেকের কমবেশি জিম্মাদারি আছে। বিগত নির্বাচনের পর আল্লাহ তাআ’লা আমাদেরকে যে সম্ভাবনার জায়গায় নিয়ে গিয়েছেন। আসুন আমরা ময়দান চাষ করে সেই সম্ভাবনার মধ্য দিয়ে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করি।  দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। দায়িত্বশীল সমাবেশ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা আমির ও সেক্রেটারি, জেলা কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews