1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী নাসির আটক - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী নাসির আটক

মোঃ ইউছুফ ভূঁইয়া
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক পিস্তল, দুটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ শামীম আহমেদ নাসির নামে চিহ্নিত এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত নাসির উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের হাসান মোল্লার বাড়ীর বীর মুক্তিযোদ্ধা মকবুল আহমেদের ছেলে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী শুক্রবার মধ্যরাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের হাসান মোল্লার বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মৃত মকবুলের আহমেদের ছেলে শামীম আহমেদ নাসিরের বসতঘরে তল্লাশী চালিয়ে একটি অত্যাধুনিক পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৬ রাউন্ড পিস্তলের গুলি সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ইউনিয়ন যুবলীগ নেতা নাসিরকে আটক করে যৌথবাহিনী। শনিবার সকালে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, যৌথবাহিনীর বিশেষ অভিযানে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ উনকোট থেকে শুক্রবার রাতে নাসিরকে আটক করা হয়েছে। শনিবার সকালে তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট