বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদার শো ডাউন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫




কুমিল্লা – ১১ চৌদ্দগ্রাম আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় এক বিশাল গাড়ি বহর নিয়ে শোভাযাত্রা শুরু করে।
পাঁচ শতাধিক গাড়ি বহর নিয়ে শোভাযাত্রাটি চৌদ্দগ্রাম পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক হয়ে উপজেলার দক্ষিণাঞ্চল আলকরা ইউনিয়নের লক্ষীপুর বাজার হয়ে শাহ ফখরুদ্দিন সড়ক দিয়ে চৌধুরী বাজার,ধোড়করা বাজার,করপাটি বাজার, উত্তরাঞ্চলের মুন্সিরহাট বাজার, চৌমুহনী বাজার,কাদৈর বাজার,কাশীনগর বাজার ও মিয়াবাজার হয়ে সন্ধার পরে মহাসড়ক দিয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। গাড়ি বহর থেকে কাশীনগর বাজারের পথ সভায় জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল হুদা বলেন,ধানের শীষ প্রতীক পেয়ে আমি আজ আপনাদের নিকট এসছি, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে দোয়া করবেন এবং ভোট দিয়ে দুরে কোথাও যেতে হবে না। আমি আপনাদের সন্তান আপনাদের নিকটে আছি ও থাকবো।চৌদ্দগ্রামে ধানের শীষের আনভিলিব এবল জোয়ার সৃষ্টি হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews