রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

গলাচিপায় তিন দফা দাবিতে কর্মবিরতিতে ৩০ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫




পটুয়াখালীর গলাচিপায় তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতিতে অংশ নিয়েছেন ৩০ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সারাদেশ ব্যাপী প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার সকালে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষকরা জানান, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের বেতন স্কেল পুনর্বিন্যাস, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

কর্মবিরতির কারণে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

অন্যদিকে, অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews