সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌপরিবহন মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক ফেসবুকে প্রতারণা গ্রেফতার করছে পিবিআই  খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহতা,২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মামলার বিধিনিষেধ অমান্য করে ১২ শতক ভিটেবাড়ীর জায়গা দখলের অভিযোগ! ভান্ডারিঘাট ব্রিজের চরম দুর্ভোগ, ঝুঁকি নিয়ে পারাপার জনসাধারণের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎ!

কবি “মোহাম্মদ আলীম-আল-রাজী ” এর দুইটি কবিতা

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫




 

নিরাপদ পথের আহ্বান

চলো সবাই পথে নামি,
নিয়ম মানি, জীবন দামি।
সচেতনতা হোক সাথি,
ফিরে আসুক ঘরে রাতি।

হেলমেট পরে চালাও ভাই,
সিগন্যাল মানো, রক্ষা পাই।
একটু ধৈর্য সবার মেলে,
দুঃখ মুছে হাসি ফোটে।

নিরাপদ হোক পথঘাট,
চালক-যাত্রী এক সাথে হাত।
জীবন মানেই প্রিয় সম্বল,
নিয়ম মানলেই নিরাপদ চল।

স্বপ্নের কাগজ

ছোটবেলায় বই হাতে নিতাম,
লেখার পাতায় মন হারাতাম।
মানুষ লেখে মুগ্ধ হ’য়ে,
ভাবতাম আমিও লিখব ন’য়ে।

স্বপ্ন জাগে হৃদয়-মাঝে,
ছাপা হবে আমার কাজে।
একদিন নাম ছাপা পেয়ে,
মনটা উড়ল নীলিমা বেয়ে।

আজকে দেখি সত্যি হলো,
মনের আকাশ রঙে ঢললো।
আনন্দে ভাসে হৃদয়খানি,
লেখার জগৎ আমার জানি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews