বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

বিমানবন্দর থেকে হাসপাতাল, বাড়িতে ফেরা হলো না প্রবাসী নাজিম উদ্দিনের

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে,চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়গুনা গ্রামের বাসিন্দা, চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড-এর ডায়মন্ড সদস্য এবং পরিকল্পনা ও অর্থ সম্পাদক
, দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার ওমান থেকে বিমানে দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না তাঁর। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে দ্রুত আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার (বয়স ৪২) চিকিৎসার উদ্দেশ্যে আজ ওমান থেকে বাংলাদেশে ফিরছিলেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার দীর্ঘদিন ধরে দুবাইতে বোরকার ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং সম্প্রতি তিনি ওমানেও বোরকার (গার্মেন্টস ফ্যাক্টরি) শুরু করেন।সেখানে বহু বাংলাদেশে কর্মরত। তাঁর কর্মদক্ষতা, সততা ও আত্মনিবেদন তাঁকে কমিউনিটিতে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছিল।
তিনি ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব পরিবারের একজন নিবেদিতপ্রাণ, সৎ ও উদ্যমী সদস্য। তাঁর অকাল প্রয়াণে ক্লাব পরিবার গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
মূলত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ববড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান শিকদারের পুত্র।
মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। প্রথম স্ত্রী ডিভোর্সের পর তিনি আরব আমিরাতে দ্বিতীয় বিয়ে করেন।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবারকে এই গভীর শোক সহ্য করার তাওফিক দান করেন। – ইউএই প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews